Friday 07 August 2026,

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে

প্রকাশিত : 06:54 AM, 29 July 2025 Tuesday 112 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রামে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

সোমবার (২৮ জুলাই) বন্দর থানার এসআই পলি মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার রাতে বন্দর থানাধীন ওমরশাহ পাড়া এলাকা থেকে শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক। ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। যৌন নিপীড়নের ঘটনা জানাজানি হলে ছাত্রের বাবা মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পান। এ ঘটনা পুলিশকে অবহিত করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ২৪ জুলাই নিপীড়নের ঘটনায় তার বাবা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলার পর ওমরশাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওমরশাহপাড়া এলাকায় ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক। সোমবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT