মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে থাকার অঙ্গীকার আ.লীগ নেতাদের

প্রকাশিত : ০৮:২৬ পূর্বাহ্ণ, ২৭ জুলাই ২০২৪ শনিবার ১৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড ও সহিংসতা’ প্রতিহতে মাঠে থাকার অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।

তারা বলেন, সব বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করা হবে। এই সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিরোধে আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের সব নেতাকর্মী মাঠে থাকবেন।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির জরুরি সভায় নেতারা এই অঙ্গিকার করেন। মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর নেতারা বক্তব্য দেন। এ সময় কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সন্ত্রাস-সহিংসতা প্রতিরোধে মহানগর নেতাদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT