Friday 24 July 2026,

ভারত থেকে আমদানি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

প্রকাশিত : 09:37 PM, 1 April 2024 Monday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারত থেকে আমদানি করা ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। এ পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজারে বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতি কেজি পেঁয়াজের ভোক্তামূল্য ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবরারের পাশাপাশি সব ভোক্তা এ পেঁয়াজ দুই কেজি করে কিনতে পারবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT