শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে’

প্রকাশিত : ০৯:২৯ পূর্বাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ১০৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয় বরং প্রভুসুলভ।’

তিনি বলেন, ‘ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে তা এদেশের জনগণ মেনে নিবে না।’

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃক বারবার বাংলাদেশী নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে দলটি। সভাপতির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু সীমান্তে হত্যার তীব্র প্রতিবাদ জানান। সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম।

সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, মওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মো. নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন ও নারী নেত্রী সনিয়া আক্তার প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT