Wednesday 28 October 2026,

ব্যাংকের চাকরিতেও বয়সে ছাড় পেলেন চাকরিপ্রার্থীরা

প্রকাশিত : 05:35 PM, 3 November 2022 Thursday 178 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে (বিসিএস ছাড়া) প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় সরকার ৩৯ মাস ছাড় দেওয়ার পর এবার ব্যাংকে নিয়োগের ক্ষেত্রেও বয়সের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ব্যাংকে চাকরির ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ জুন ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হবে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত। যেসব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে আবেদনের যোগ্য হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর সরকারি সব চাকরির ক্ষেত্রে নিয়োগে (বিসিএস ছাড়া) প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT