Wednesday 28 October 2026,

বীর মুক্তিযোদ্ধাদের অন্য রকম শ্রদ্ধা জানালেন ওসি

প্রকাশিত : 08:41 AM, 17 December 2022 Saturday 183 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সুনামগঞ্জের জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বক্তব্য না দিয়ে মঞ্চ থেকে নেমে সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের ‘স্যালুট’ দিয়ে শ্রদ্ধা জানান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ওসির এমন শ্রদ্ধা নিবেদন বীর মুক্তিযোদ্ধাদের আবেগতাড়িত করেছে।

ওসির এমন শ্রদ্ধা নিবেদনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্চ থেকে নিচে নেমে আমাদের যে সম্মান প্রদর্শন করেছেন তাতে আমরা অভিভূত। একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন বিরল সম্মানে আমরা আনন্দিত। গত স্বাধীনতা দিবসেও আমরা তার কাছ থেকে এমন সম্মান পেয়েছিলাম। এছাড়া জীবনে আর এমন সম্মান পাইনি।

অনুভূতি জানিয়ে জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নেই। তারা জাতীয় বীর। তাদের জন্যই আমরা আজ স্বাধীন। সবারই উচিত বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা।

শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একইভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শন করে প্রশংসা কুড়ান ওসি মিজানুর রহমান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT