Friday 07 August 2026,

বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক

প্রকাশিত : 09:52 AM, 16 January 2024 Tuesday 184 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় নোয়াখালী শহরের মাইজদীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হামিদুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাকে আটক করে।

সোমবার বিকালে অভিযুক্ত হামিদুর রহমানকে আটক করা হয়। আটককৃত হামিদুর রহমান নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর পূর্বে প্যারা মেডিকেলে পড়া অবস্থায় হামিদুর রহমানের সঙ্গে পরিচয় হয় এক ব্যাচ জুনিয়র ও কক্সবাজারের বদরখালি এলাকার তরুণীর (২৮) । সেই পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে ঢাকায় উচ্চ শিক্ষায় গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে হামিদুর। এতে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তরুণী।

সোমবার বিয়ের কথা বলে ভিকটিমকে পুনরায় নোয়াখালীর মাইজদীর একটি আবাসিক হোটেলে নিয়ে আসে হামিদুর। এখানে পুনরায় তাকে আবারও ধর্ষণ করে সে এবং ভিকটিম এর বাচ্চা নষ্ট করার জন্য জোরজবরদস্তি করে। এসময় কৌশলে ভিকটিম ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত হামিদুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT