বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
প্রকাশিত : 05:47 PM, 28 May 2023 Sunday 162 বার পঠিত
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৮দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল রোববার থেকে ১৫ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, দোয়া, দু:স্থদের মধ্যে খাবার বিতরণ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপির ঘোষিত কর্মসূচি ছিলো শুক্র ও শনিবার ১৮টি জেলায় সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৬ মে ১৭টি জেলায় ও ২৭মে বিএনপির ১৫টি জেলায় জনসমাবেশ।
এছাড়া ২৮ মে ঢাকার বাইরে মহানগর ও শহরে পদযাত্রা ও ময়মনসিংহ জেলা মহানগর সমাবেশের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে আগের কর্মসূচি।
আগামীকাল ২৯ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউশন মিলনায়তনে শুরু হবে ১৮ দিন ব্যাপী কর্মসূচি। চলবে ১৫ জুন পর্যন্ত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























