Friday 25 September 2026,

বাজেটে ধনী ও অর্থ পাচারকারীদের জয় হয়েছে: সিপিডি

প্রকাশিত : 05:08 PM, 10 June 2022 Friday 233 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২০২২-২৩ অর্থবছরে জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে ধনী ও অর্থ পাচারকারীদের জয় হয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। শুক্রবার সকালে রাজধানীর লেকশোর হোটেল বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাজেট পর্যালোচনার বিস্তারিত তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ সময় সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, এবারের বাজেটে যাদের টাকা-পয়সা আছে এবং উদ্যোক্তা ও ব্যবসায়ীদের যারা টাকা পাচার করে, এই শ্রেণির জয় হয়েছে। গরিবের জন্য বাজেটে তেমন কিছু নেই। বাজেটে সবচেয়ে বেশি উপক্ষিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণি। এই মুহূর্তে ল্যাপটপের দাম বাড়ানো ঠিক হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT