রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪০ পূর্বাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১৫৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের ক্ষমতাকাঠামোর অনেকে মনে করেন, বাংলাদেশ চীনের খপ্পরে পড়ে গেছে। এ ধারণার বিষয়টি বাংলাদেশ সফররত দেশটির দুই কংগ্রেসম্যান আজ রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে তুলেছেন। ঢাকা সফররত ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান এড কেস ও রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, তাঁকে কংগ্রেসম্যানরা বলেছেন, আপনারা চীনের ভেতরে চলে যাচ্ছেন। দুই কংগ্রেসম্যান বিভিন্ন মানুষের কাছে শুনেছেন, বাংলাদেশ ‘চীনের খপ্পরে’ পড়ে গেছে। আর এটি একটি ভয়ংকর জায়গা, যেখানে অশান্তি চলছে। পুলিশ যখন-তখন লোক ধরে ফেলছে ও মেরে ফেলছে।

মোমেন বলেন, তিনি কংগ্রেসম্যানদের জানিয়েছেন, বাংলাদেশ চীনের ভেতরে যাচ্ছে না। এখানকার ঋণের মাত্র এক শতাংশের মতো চীন থেকে নেওয়া, যা কোনো বড় বিষয় নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের আয়োজনের জন্য বিরোধী দল যে দাবি জানিয়ে আসছে, সে প্রসঙ্গটিও কংগ্রেসম্যানরা আলোচনায় আনেন।

মন্ত্রী বলেন, কংগ্রেসম্যানরা জানতে চেয়েছেন, এখানে বিরোধী দলের সঙ্গে সমঝোতার পথ আছে কি না। জবাবে তাঁদের বলা হয়েছে, বিরোধী দল বলছে সরকারের পতন হবে। এরপর তারা নির্বাচন করবে। এ অবস্থায় সরকারের সমঝোতার কোনো সুযোগ নেই।

চার দিনের সফরে দুই কংগ্রেসম্যান গতকাল শনিবার রাতে ঢাকা পৌঁছান। আজ তাঁরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করেছেন। আগামীকাল সোমবার তাঁদের কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির দেখতে যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT