Monday 26 October 2026,

বাংলাদেশ ও শ্রীলংকায় বন্দর সুবিধা পেতে চায় ভারত

প্রকাশিত : 06:35 AM, 26 September 2024 Thursday 154 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ ও শ্রীলংকায় দুটি অতিরিক্ত বন্দর তৈরি করে সামুদ্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে ভারত বলে জানিয়েছেন দেশটির বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

বুধবার নতুন এনডিএ সরকারের প্রথম ১০০ দিনে নিজ মন্ত্রণালয়ের কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে এ কথা জানান সোনোয়াল। তিনি আরও জানান, তার মন্ত্রণালয়ের অধীনে ভারতীয় একটি সংস্থা শিগগিরই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম মোংলা বন্দরের উন্নয়ন করবে। খবর মিন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিতওয়েতে ইতিমধ্যে বন্দর সুবিধা তৈরি করেছে ভারত। সামুদ্রিক বিশ্বে নিজেদের উপস্থিতিকে আরও জোরদার করবে দেশটি।

সোনোয়াল বলেন, ‘আমরা মেরিটাইম সেক্টরে বৈশ্বিক নেতা হতে চাই।’

তিনি আরও বলেন, বিগত ১০০ দিনে তার সরকার মহারাষ্ট্রের ভাধাবনে ৭৬ হাজার ২২০ কোটি রুপির একটি বিশাল বন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে। এটি ভারতের বন্দর অবকাঠামোকে আরও প্রসারিত করবে এবং অন্তত ১২ লাখ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আশা করা হচ্ছে, ২০২৯ সালের মধ্যে এই বন্দরের প্রথম ধাপ চালু করা সম্ভব হবে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গালাথিয়া উপসাগরেও আরেকটি মেগা বন্দর প্রস্তাব করা হয়েছে বলে উল্লেখ করেছেন সোনোয়াল। ৪৪ হাজার কোটি রুপির এ প্রকল্পটি সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারত্বের মাধ্যমে তৈরি করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT