Wednesday 23 September 2026,

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে মালয়েশিয়া

প্রকাশিত : 08:50 PM, 10 October 2023 Tuesday 243 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে মালয়েশিয়া। ইতোমধ্যেই রবি আজিয়াটা এবং আরেকটি কোম্পানি মিলে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এখন চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বাইসাইকেল কারখানাসহ অন্যান্য শিল্পে বিনিয়োগের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাথ মো. হাসিম।

মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন হাইকমিশনার। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক হয়।

হাইকমিশনার বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়েও আলোচনা হয়। সিলেটে অনুষ্ঠেয় মেডিকেল ট্যুরিজম, পর্যটন এবং এডুকেশন নিয়ে প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে থাকতে পরিকল্পনামন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী মালয়েশিয়াতেও আছে। আমরা তাদের সমস্যাটাকে অনুভব করি। কক্সবাজারে ফিল্ড হাসপাতাল তৈরি করে রোহিঙ্গাদের সেবা দেওয়া হচ্ছে। আরও কিছু কর্মসূচি রয়েছে। কিন্তু এটির সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়। শুধু আসিয়ানের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। আন্তর্জাতিক যে কোনো উদ্যোগের সঙ্গে মালয়েশিয়া আছে।

হাইকমিশনার হাসিম বলেন, মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদান অনেক। তারা সেখানে খুব ভালোভাবে কাজ করছেন। তাই মালয়েশিয়ায় শ্রমিক নেওয়াটা অব্যাহত আছে। এটি একটি চলমান প্রক্রিয়া। শ্রমিক নেওয়া অব্যাহত থাকবে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সিলেটে বড় একটি অনুষ্ঠান করবে মালয়েশিয়া দূতাবাস। সেখানে আমাদের দাওয়াত দিতেই মূলত ওনার আগমন। তারা এদেশে বিনিয়োগ বাড়াবে। আমরা চাই বেশি বেশি বিনিয়োগ আসুক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT