শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১০:২১ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৬৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর বঙ্গবাজার এলাকার বরিশাল প্লাজার ৪র্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT