শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

প্রকাশিত : ০৯:১২ পূর্বাহ্ণ, ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার ১১৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে অসংবেদনশীল সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে। সেখানে লেখা রয়েছে ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

ওয়েবসাইটে আরও লেখা দেখাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।

উল্লেখ্য, বুধবার (২১ আগস্ট) জি ২৪ ঘণ্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে আপত্তিকর শিরোনামে সংবাদ পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে শিরোনামে লেখা ছিল, ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি…।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিরোনাম ছড়িয়ে পড়তেই ক্ষোভের ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT