শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে পাচার ১২ লাখ শিশু, জানালেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১০:১১ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৩ সোমবার ১৬৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, মানবপাচার মানবাধিকারের চরম লঙ্ঘন। দাসত্ব যৌন নিপীড়ন, অঙ্গ প্রতিস্থাপনের উদ্দেশ্যে নারী, শিশুসহ অরক্ষিত জনগোষ্ঠীকে পাচার করা হয়। প্রতি বছর ১.২ মিলিয়ন (১২ লাখ) শিশু পাচারের শিকার হচ্ছে।

গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবপাচার এবং অভিবাসীদের স্মাগলিং বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক এবং অপরাধ বিষয়ক জাতিসংঘের অফিস এবং আইওএম যৌথভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এ কর্মশালার আয়োজন করে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, অনিরাপদ অভিবাসন মানব পাচারের অন্যতম কারণ। কাজেই, এ বিষয়ে শিক্ষার্থীদের জন্য কোর্স থাকা বাঞ্চনীয়। এজন্য শিক্ষকদের আগে প্রশিক্ষিত করতে হবে। এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা মানবপাচার ও অভিবাসী স্মাগলিং বিষয়ে তাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান প্রমুখ।

কর্মশালার উদ্ধোধনী পর্বে অতিথিরা মানবপাচার ও অভিবাসী স্মাগলিং বিষয়ক শিক্ষকদের জন্য প্রস্তুতকৃত গাইডের মোড়ক উন্মোচন করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT