Friday 25 September 2026,

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

প্রকাশিত : 04:42 AM, 27 March 2025 Thursday 125 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। এসময় নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান।

সেখানে ধারণ করা এক ছবিতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT