শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারের শ্রদ্ধা

প্রকাশিত : ১০:১৭ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০২৩ শুক্রবার ১৫৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার (সিআইসি) ড. আবদুল মালেক আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শুক্রবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান তথ্য কমিশনার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

পরে তিনি সেখানে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT