শনিবার ২০ জুন ২০২৬, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিভ্রাটের মুখে ফেসবুক

প্রকাশিত : ০৯:৫৩ পূর্বাহ্ণ, ১৭ এপ্রিল ২০২৪ বুধবার ১৫৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশসহ গোটা বিশ্বে আবারও বিভ্রাটের মুখে পড়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে বিভ্রাট ট্র্যাক করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরে।
এখানে ৫৪ শতাংশ অভিযোগ করেছেন অ্যাপের নিস্ক্রিয়তা নিয়ে, ২৫ শতাংশ ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা নিয়ে এবং ২১ শতাংশ প্রোফাইল দেখতে পাচ্ছিলেন না।

এ বিষয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি মেটা।

ডাউনডিটেক্টরে পোস্ট করা মন্তব্যে কেউ কেউ একে ওয়াইফাইয়ের সমস্যা হিসেবে ধরে নিয়েছিলেন। আবার কেউ বলছেন, তারা বন্ধুদের ফিড দেখতে পাচ্ছেন না। আবার অনেকে বলছেন, ফেসবুকের বিভিন্ন পোস্ট মুছে যাচ্ছে।

এর আগে গত ৩ এপ্রিল কিছু সময়ের জন্য অফলাইনে চলে গিয়েছিল মেটার তিন পরিষেবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক।

এমনকি মাসখানেক আগেও কারিগরি ত্রুটির কারণে গোটা বিশ্বে বড় বিভ্রাটের মুখে পড়েছিল ফেসবুক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT