মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯:৩১ পূর্বাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ১২৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন।

এ সময় দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষের বিজয়ে অভিনন্দন জানান।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাসহ সরকারের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের অবস্থান জানতে চেয়েছেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন রাষ্ট্রদূত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT