Wednesday 12 August 2026,

পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : 08:09 AM, 9 June 2024 Sunday 146 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাবনায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথারি গুলি করে।

এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, হত্যার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছেনা। পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।

এ দিকে হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT