Tuesday 22 September 2026,

পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা?

প্রকাশিত : 07:12 AM, 13 January 2025 Monday 108 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ সেই সংকটকে আরও গভীর করেছে। বাংলাদেশ সরকারের প্রতিবাদে বিএসএফ পিছু হটলেও, উত্তেজনা কমেনি।

সম্প্রতি, ভারতের দিক থেকে আসা পাগলবেশী ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথা বলছে, যেমন “বন্ধ করদো মেনে বাঁচা দিয়া।”

তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে, ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই।

বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয়। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট, বিষয়টি সাধারণ নয়। জনমনে এখন একটাই প্রশ্ন—এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কী?

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT