Monday 26 October 2026,

নেত্রকোনায় বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

প্রকাশিত : 04:16 PM, 21 April 2023 Friday 167 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নেত্রকোনায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার যাত্রী।

তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, পূর্বধলার ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাকিব মিয়া (২৫) ও শাহবাজপুর গ্রামের মৃত অবনীকান্ত দেবনাথের ছেলে নিরঞ্জন দেবনাথ (৩৬)।

আর আহতরা হলেন বুগী গ্রামের আবদুর গফুরের ছেলে ইজিবাইক চালক আমান উল্লাহ (২৪), আলীপুর গ্রামের আবদুর হেকিমের ছেলে আকসামুল মিয়া (২৮), বরুনা গ্রামের ফারুক আহমেদ (৩২), নওপাই গ্রামের আকিব মিয়া (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শ্যামগঞ্জ বাজার থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়। নেত্রকোনা-ময়মনসিংহ
মহাসড়কের গোহালাকান্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলে শাবিক মিয়া ও নিরঞ্জন মারা যান। আর চালকসহ আহত হন আরও চারজন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মামলা হয়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT