রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আনা ঠেকাতে সতর্ক বিজিবি: মহাপরিচালক

প্রকাশিত : ০৮:৪৮ পূর্বাহ্ণ, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার ১৩২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক রয়েছে জোয়ানরা। এছাড়া মাদক ও চোরাচালান বন্ধে আগের থেকেও বেশি সক্রিয় আমাদের বাহিনীর সদস্যরা।

কুমিল্লা বিবিরবাজার সীমান্ত বৃহস্পতিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার আবদুল মান্নানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিবিরবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে বিএসএফের পক্ষে থেকে তাকে মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

এ সময় বিজিবির মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা এবং মতবিনিময় করেন।

এর আগে সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান কুমিল্লা বিজিবির সেক্টর-ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপণ এবং সেক্টর কমান্ডারের ব্রিফিং গ্রহণ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT