Thursday 05 November 2026,

নিজ ঘরে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ

প্রকাশিত : 09:24 AM, 1 October 2023 Sunday 202 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ি এলাকার মেহেদী হাসানের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মা শাহিদা বেগম (৪০), বাবা মোক্তার হোসেন (৫০) ও ছেলে মেহেদী হাসান (১২)।

মোক্তার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগাছা থানার বাসিন্দা। সাহিদা বেগম রাজশাহী জেলার বাসিন্দা। তারা আশুলিয়ায় ইউনিক এলাকার মেহেদী হাসানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ছেলে মেহেদী হাসান লেখাপড়া করত।

স্থানীয়রা জানায়, দুই দিন যাবত তাদের ঘরের দরজা বন্ধ থাকায় এবং তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানার এসআই জোহাব আলি গিয়ে দরজা খুলে ভেতরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পায়।

পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে হত্যা করা হয়েছে। কারা কিভাবে হত্যা করেছে সে তথ্য এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ ঢাকা সোহরাওআর্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আশুলিয়া থানার এসআই জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের লাশ দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ উদ্ধার করেছি। মনে হয় এটি মোক্তার হোসেনের লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT