পল্টন থানায় করা নাশকতার দুই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে ফের দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে তাকে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ এক মামলায় ১০ দিন এবং আরেক মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আমিনুল হকের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে ১৪ জানুয়ারি পল্টন মডেল থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন নাকচ করে আমিনুলকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
প্রকাশক মোঃ সোহেল রানা ও সম্পাদক: মোঃ মোজাম্মেল হক। ২৭, কমরেড রওসন আলী রোড, বজলুর মোড়, কুষ্টিয়া-৭০০০।
© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | Design and Developed by- DONET IT