Saturday 31 October 2026,

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

প্রকাশিত : 07:29 AM, 5 April 2023 Wednesday 173 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলা সদর ইউনিয়নের চেরারমাঠ মিয়ানমার ঘেঁষা নিকোছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম সুরুত আলম (৪০)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে শূন্যরেখা পার হয়ে জঙ্গলে ফাঁদ পেতে বন মোরগ ধরতে গিয়েছিলেন সুরুত আলী। এ সময় স্থলমাইন বিস্ফোরণে তাঁর ডান পায়ের গোড়ালি উড়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT