Wednesday 05 August 2026,

দাড়ি-গোঁফ জুব্বায় ইন্টারনেটে ভাইরাল শামীম ওসমান

প্রকাশিত : 09:23 AM, 11 January 2025 Saturday 143 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সম্প্রতি বিগত সরকারের আমলের আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে শামীম ওসমানকে এবং দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি।

তবে ফ্যাক্ট রিউমর স্ক্যানার বলছে, এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT