Monday 26 October 2026,

তৈমূর আলমের মতে দেশের একমাত্র বিরোধী দল তৃণমূল বিএনপি

প্রকাশিত : 05:29 PM, 18 December 2023 Monday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, বাংলাদেশের একমাত্র বিরোধী দল হচ্ছে তৃণমূল বিএনপি। জাতীয় পার্টি অনেক রং ঢংয়ের পর সরকারি দলের অনুগত হয়ে নির্বাচন করছে। ১৪ দল তো আগেই সরকারের শরিক। আমরা সারা দেশে বিভিন্ন আসনে ১৪২ জন প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। জনগণ যদি মনে করেন সংসদে একটা শক্তিশালী বিরোধী দল থাকার দরকার তাহলে সাধারণ মানুষ অবশ্যই আমাদের ভোট দেবেন। আমরাই শুধু নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচন করব, কারও অনুগত হয়ে নয়।
সোমবার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে তাকে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক।

এ সময় তৈমূর আলম বলেন, এবার যদি ২০১৪ সাল এবং ২০১৮ সালের মতো নির্বাচন হয় তাহলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হবে না। আমি সব সময় জনগণের সঙ্গে ছিলাম, জনগণের জন্য কাজ করেছি। রূপগঞ্জের সব জনগণ আমাকে ভাই বলেন, স্যার বলেন না।

তিনি আরও বলেন, রূপগঞ্জের এক হাজার লোককে চাকরি দিয়ে আমি ২৬ মাস জেল খাটছি। কেউ আমাকে এক কাপ চা খাওয়াতে পারেনি। রূপগঞ্জে বর্তমানে যে জমি দখল চলছে এই দখলদারিত্বের বিরুদ্ধে একমাত্র আমি লড়াই করছি।

তিনি বলেন, দেশের কোনো মানুষ দেখাতে পারবে না খন্দকার পরিবারের কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিংবা কেউ পরিবারতন্ত্র কায়েম করেছেন। আমি একা লড়াই করে আজ এই জায়গায় এসেছি। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সবকিছু হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT