রবিবার ২৬ এপ্রিল ২০২৬, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, আটক ২

প্রকাশিত : ০৯:০৬ পূর্বাহ্ণ, ৫ এপ্রিল ২০২৫ শনিবার ৯৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুমিল্লার তিতাসে বন্ধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার বাদ মাগরিব উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহত মো. রুবেল মিয়া (২৭) বাস্তহারার মৃত মো. আলী মিয়ার ছেলে। এই ঘটনায় স্থানীয় লোকজন বাস্তহারার মো. জয়নাল আবেদীন ও ছেলে মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

স্থানীয় ও পুলিশ জানায়, গাজীপুর বাস্তহারার বসবাসকারী থানার ডোম হিসেবে পরিচিত মো. জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ আলী এবং একই এলাকার মৃত মো. আলী মিয়ার ছেলে মো. রুবেল একই সাথে চলাফেলা করে। তারা দুইজন মাদকাসক্ত। শুক্রবার মাগরিবের সময় দুইজন মোহাম্মদ আলীর ঘরে আড্ডা দিচ্ছিল। কিছুক্ষণ পর একজন শিশু ঘরের মধ্যে রক্ত দেখতে পেয়ে পাশের লোকজনকে জানালে লোকজন এসে দেখে রুবেলের নিথর দেহ ঘরের মেঝে পড়ে আছে। পুরো ঘর রক্তে রক্তাক্ত হয়ে রয়েছে। এসময় মোহাম্মদ আলী ও তার বাবা জয়নাল আবেদীনকে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আটক করে।

গাজীপুর গ্রামের শাহ আলী জানান, রুবেল ও মোহাম্মদ আলী দুইজন নেশা করে। ঘটনার পর মোহাম্মদ আলী তার বাসার সংলগ্ন নলকূপে গোসল করে বসে ছিল। তখন আমরা এসে তাকে আটকিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ তাকেসহ তার বাবাকে ধরে নিয়ে গেছে।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, ঘটনার খরব পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় মো. জয়নাল আবেদীন ও তার ছেলে মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT