Wednesday 12 August 2026,

তারেক রহমান জোবাইদার বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

প্রকাশিত : 05:47 PM, 28 May 2023 Sunday 214 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাক্ষীদের জবানবন্দি নেওয়ার তারিখ পিছিয়ে আগামীকাল সোমবার ধার্য করেছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আজ মামলার ধার্য দিনে কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তারিখ একদিন পিছিয়ে দেন।

ইতোমধ্যে পুলিশ দুটি পৃথক আবেদনে জানিয়েছে আভিযোগপত্রে উল্লেখ করা চার সাক্ষী – ঢাকা ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা লায়লা জাকারিয়া এবং প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, আবদুল্লাহ আল হাসান এবং শেখ আশরাফুল ইসলামকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এ মামলার সাক্ষী সাবেক ব্যাংক কর্মকর্তাদের সঠিক ঠিকানা জানেন না।

এর আগে মামলার অভিযোগকারীসহ তিন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

গত ১৩ এপ্রিল তারেক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে আদালতে তাদের অনুপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের অনুমতি চেয়ে এক আইনজীবীর আবেদন খারিজ করে দেন আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও তার স্ত্রী জোবাইদা ২০০৮ সাল থেকে লন্ডনে আছেন। তারেক রহমান আরও ১৫টি মামলার আসামি। জোবাইদা এই একটিত মামলায়ই অভিযুক্ত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT