Thursday 06 August 2026,

ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত : 08:08 AM, 3 July 2025 Thursday 143 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা হয়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মানিক মিয়া রাজধানীর শাহবাগ থানায় এক অভিযোগ দায়ের করেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচার ব্যবসা করেন।

মানিক মিয়ার শ্যালক শাহ আলম বলেন, ‘দুপুরের দিকে ডলার ভাঙ্গিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে ৩ থেকে ৪ জন রিকশার গতিরোধ করে এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। এ সময়ে দুলাভাইকে দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে জীবননাশের হুমকি দেয়।’

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় আমরা অন্যভাবে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।’

মনোজ প্রভাকর রায় আরও বলেন, ‘ভুক্তভোগী মতিঝিল এলাকা থেকে ডলার ভাঙিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। আমাদের ধারণা তাকে মতিঝিল থেকেই অনুসরণ করা হচ্ছিল।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT