Saturday 08 August 2026,

ঢাবির ৫ নারী হল ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা

প্রকাশিত : 09:14 AM, 17 July 2024 Wednesday 184 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এবার নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ছাত্র রাজনীতি। হলের সাধারণ শিক্ষার্থীরা একযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ নিয়ে ঢাবিতে মেয়েদের পাঁচটি হলেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত দেড়টায় হলের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। লিখিত অঙ্গীকারনামায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার স্বাক্ষর করেন।

অঙ্গীকারনামায় বলা হয়, আমরা বাংলাদেশ কুলেত-মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থী এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ ১৭-৭-২০২৪ থেকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছত্রলীগ ছাত্রদল, যুবদল, ছাত্রফ্রন্ট, জামাত-শিবির) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল গণরুম বা পলিটিক্যাল রুম থাকবে না। কোনো ধরনের পলিটিক্যাল প্রোগ্রাম হবে না৷ কোনো ধরনের পলিটিক্যাল সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে।

আজ থেকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া, শামসুন নাহার, কবি সুফিয়া কামাল হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT