শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির সাদা দল থেকে ড. মিজানকে বহিষ্কার

প্রকাশিত : ০৫:৫২ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২৩ বুধবার ১৮০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে বহিষ্কার হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান যুগান্তরকে বলেন, কিছুদিন আগে ঢাবি সাদা দলের বাণিজ্য অনুষদ শাখা থেকে ড. মিজানুর রহমানকে বহিষ্কার সংক্রান্ত একটি সুপারিশ এসেছিল। সেই সুপারিশ পর্যালোচনা করে সাদা দলের কেন্দ্রীয় কমিটি ড. মিজানুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আজ থেকে ঢাবি সাদা দলের সঙ্গে কার্যত তার কোনো সম্পৃক্ততা নেই।

সাদা দল সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুরের বিরুদ্ধে ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি, সাদা দলের সদস্য ড. জাহাঙ্গীর আলম চৌধুরীকে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে। ড. এবিএম শহীদুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অধ্যাপক মিজানুরকে সাদা দল থেকে সাময়িক অব্যাহতিও দেওয়া হয়েছিল। এবার তাকে সাদা দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT