ঢাকার উদ্দেশে জোহানেসবার্গ ত্যাগ করছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৫:০৭ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০২৩ শনিবার ১৪৩ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ্রিকা সফর শেষে দেশে ফিরছেন। দেশে ফেরার উদ্দেশে আজ তিনি জোহানেসবার্গ ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার বাংলাদেশ সকাল ৮টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
গত ২২ আগস্ট শেখ হাসিনা ব্রিকস দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছান। ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এবারের শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























