Monday 26 October 2026,

ডিএমপির ট্রাফিক পক্ষ শুরু আজ

প্রকাশিত : 09:18 AM, 21 October 2024 Monday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে আজ থেকে ৪ নভেম্বর ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ উদযাপন করা হবে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আইজিপি মো. ময়নুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

ট্রাফিক পক্ষ উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগ চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, সড়ক পরিবহন আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানগুলোয় ব্যানার স্থাপন, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, শ্রমিক ও বাস মালিক প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভাসহ জনসচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT