Saturday 08 August 2026,

ট্রাফিক পুলিশকে মারধরকারী প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশিত : 07:14 PM, 9 March 2023 Thursday 268 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলার চাঞ্চল্যকর ঘটনার মামলার প্রধান আসামী আলামিন (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৯মার্চ) বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আলামিন বর্ণিত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। ভিডিও ফুটেজের মাধ্যমে আসামী আলামিনকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী আলামিন একজন পেশাদার ভ্যানচালক। গত ৫ মার্চ রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধ করতে দায়িত্ব পালন করছিলেন হাইওয়ে পুলিশের ট্রাফিক কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদ। এ সময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাং রোডগামী একটি অটোরিক্সা আসতে দেখে থামতে বলেন।

কিন্তু অটোরিক্সা চালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নারী যাত্রী নিলুফাসহ রিক্সাটি উল্টে পড়ে যায় এবং ঐ নারী যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানা স্বরূপ কর্তব্যরত কনস্টেবল মোঃ সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার কলার ধরে টানা-হেঁচড়া করে। পরে গ্রেফতারকৃত আসামী আলামিন আশ-পাশের ৫-৬ জন অজ্ঞাতনামা লোকসহ ঐ নারীর সাথে একত্রিত হয়ে পুলিশ কনস্টেবল মোঃ সুলতান আহম্মেদের উপর অর্তকিত হামলা করে। হামলায় পুলিশ সদস্য গুরুত্বর আহত হন।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এএসআই দিলীপ কুমার বাদী হয়ে গ্রেপ্তারকৃত ঐ নারীসহ অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT