Tuesday 17 November 2026,

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব

প্রকাশিত : 08:56 AM, 31 December 2022 Saturday 269 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) তার জুনিয়র অ্যাডভোকেট এম মাসুদ রানা সাংবাদিকদের বলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান বাংলাদেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকালে খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT