Monday 26 October 2026,

জি এম কাদের ও তার স্ত্রী নিলেন ঢাকার দুই আসনের মনোনয়নপত্র

প্রকাশিত : 08:54 AM, 26 November 2023 Sunday 165 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন তারা।

শনিবার পর্যন্ত ঢাকার ২০টি আসন থেকে এই দুজনসহ ৮০ জন মনোনয়নপত্র নিয়েছেন। এদিন সন্ধ্যায় রমনা থানার নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব নির্বাচনী আসন রয়েছে, সেগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাইরের আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।

নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছেন। কুড়িল, খিলক্ষেত ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেরীফা কাদের।

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ক্ষমতাসীন দলের হাবিব হাসান।

ঢাকা-১৭ আসন থেকে জি এম কাদেরসহ এখন পর্যন্ত মোট সাতজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে মো. আবু সাঈদ নামের এক প্রার্থী রয়েছেন, যিনি মনোনয়নপত্রে দল হিসেবে আওয়ামী লীগ উল্লেখ করেছেন।

ঢাকা-১৮ আসন থেকে শেরীফা কাদেরসহ তিনজন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে বশীর উদ্দিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT