শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে দেড় হাজার পর্যটক আটকা

প্রকাশিত : ০৫:১৬ অপরাহ্ণ, ১৯ মার্চ ২০২৩ রবিবার ১৬০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সব নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে সেন্টমার্টিনে অবস্থানরত প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আপাতত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একদিনের জন্য এ বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে রোববার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে রোববার নতুন করে কোনো পর্যটক সেন্টমার্টিনে ঢুকতে পারেনি। অন্যদিকে শনিবারে আসা আনুমানিক দেড় হাজার পর্যটক দ্বীপ থেকে আর ফিরতে পারেননি।

তবে তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল সোমবার জাহাজ আসলে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT