মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে আসামির মৃত্যু

প্রকাশিত : ১১:২১ পূর্বাহ্ণ, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার ২০৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক আসামী জালয়াতি মামলায় আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে কোর্ট প্রাঙ্গণে অসুস্থ হয়ে মারা গেছেন। তার নাম জালাল। তার বাড়ী উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত জালালকে জামিন দেয়। এর আগে বুধবার (২৯ মার্চ) তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ।

জানা যায়, আসামি জামিন পেয়ে আদালত থেকে বের হয়েই অসুস্থ হয়ে পড়লে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামিকে আড়াইহাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়। পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সাথে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT