Sunday 01 November 2026,

জামাতুল আনসারের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ স্ত্রীসহ গ্রেফতার

প্রকাশিত : 06:19 AM, 24 June 2023 Saturday 209 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ডেমরায় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার ডেমরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, জঙ্গি সংগঠন পরিচালনার কাজে ব্যবহৃত ল্যাপটপ, এন্ড্রোয়েট মোবাইল ফোন ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে আনা হয়।

ডেমরার ধার্মিকপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার।

এ বিষয়ে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানোর কথা রয়েছে বলে জানা গেছে।

শামিন মাহফুজ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে মোস্ট ওয়ান্টেড শামিন মাহফুজ ও স্ত্রীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সিটিটিসি পুলিশের মামলা দায়েরের পর বাকি সব তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT