Sunday 27 September 2026,

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

প্রকাশিত : 06:59 AM, 13 February 2023 Monday 213 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হয়নি। শুনানি ‘নট টুডে’ (আজ নয়) রেখেছেন চেম্বার আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। জিএম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে সিএমপি ফাইল করেছিলেন জিয়াউল হক মৃধা। এরই মধ্যে হাইকোর্টের আদেশের কপি প্রকাশিত হয়। সেই কপি আমরা পেয়েছি। আজ আদালতকে আমাদের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়। এ সময় তাদের (জিয়াউল হক মৃধা) তরফ থেকে সময়ের আবেদন করলে আদালত ‘নট টুডে’ রাখেন। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান তার আইনজীবী।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। সাবেক এমপি জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেছিলেন, রোববার (১২ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৫ ফেব্রুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে নিম্ন আদালতের রায় স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৪ অক্টোবর জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT