Friday 07 August 2026,

জাতীয় ঈদগাহ ও বায়তুল মুকাররমে ঈদ জামাতের সময়সূচি

প্রকাশিত : 06:28 PM, 27 June 2023 Tuesday 275 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিট থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে অনুষ্ঠিত ৫টি ঈদ জামাতে যারা ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন তারা হলেন-

প্রথম জামাত : সকাল ৭টায়-ইমাম : হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : আব্দুল হাদী, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত : সকাল ৮টা-ইমাম : মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বির : হাফেজ ক্বারী মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন (অব.), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত : সকাল ৯টা-ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির: মো. শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত : সকাল ১০টা-ইমাম : মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো: রুহুল আমিন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট-ইমাম : মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

৫টি জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT