রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে একসঙ্গে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন?

প্রকাশিত : ০৪:৪৪ পূর্বাহ্ণ, ১০ এপ্রিল ২০২৪ বুধবার ১৩০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি যেটুকু কাজ রয়েছে, তা একদিনের মধ্যেই শেষ হবে। অন্যদিকে চলতি বছর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাতে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র।

মেয়র তাপস বলেন, এখানে ৩৫ হাজার মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকল প্রকার কার্যক্রম প্রায় সম্পন্ন করেছি। ঢাকাবাসীকে ঈদের দিনে পরিবার-পরিজন নিয়ে জাতীয় ঈদগাহে এসে জামাতে অংশ নেওয়ার এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের দিনে আমরা আশা করছি কোনো ধরনের বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেরকম তথ্য পেয়েছি। তবে কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যেন জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। দুর্ভোগ এড়াতে পুরো অংশ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে জামাতে জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু আনার সুযোগ নেই। এ বিষয়ে মেয়র তাপস বলেন, মুসল্লিরা জায়নামাজ ও ছাতা আনতে পারবেন। তবে দিয়াশলাইসহ আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম নিয়ে জামাতে প্রবেশ না করার অনুরোধ জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT