Friday 24 July 2026,

ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক

প্রকাশিত : 10:21 PM, 21 July 2025 Monday 152 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌফিক ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এ খবর শোনার পর স্বজনদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। পরে বিকাল ৫টার দিকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

নিহত সাগরের মেজ চাচা মতিউর রহমান বলেন, ‘আমরা বিকাল সাড়ে ৪টার দিকে তার (পাইলট) মৃত্যুর খবর পেয়েছি। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়।’

মতিউর রহমান জানান, সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন। তবে তার কোনো সন্তান নেই। সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন।

তিনি আরও বলেন, ‘ছোট ভাই ঢাকায় গিয়ে মরদেহ নিয়ে আসার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে- সাগরের দাফন রাজশাহীতে না সোনা মসজিদে হবে।’

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT