চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ
প্রকাশিত : 07:21 AM, 1 September 2025 Monday 125 বার পঠিত
দেশে বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
রোববার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ইসি সচিব বলেন,‘মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৪১ লাখ ৪৫৫। নারী ভোটার রয়েছেন ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। আর হিজড়া ১২৩০ জন।’
ইসি সচিব জানান, এবার তারা আরও একটি তালিকা করবেন। এটি হবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত, সে সময় পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের নিয়ে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নিয়ে রোডম্যাপও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























