Saturday 08 August 2026,

চিনিকলগুলো আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

প্রকাশিত : 04:49 PM, 26 November 2022 Saturday 209 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সারাদেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটি বিশদ পরিকল্পনা তৈরি করেছেন। এ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে দেশের চিনিকলগুলো লাভের মুখ দেখবে। বাড়বে চিনি উৎপাদন। চাষিদের সুবিধা বাড়বে।

শুক্রবার রাতে রাজশাহী চিনিকলে কর্মকর্তা ও চাষিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বক্তব্য দেন। রাজশাহী সুগার মিলস কর্তৃপক্ষ এ মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের চেয়ারম্যান আরিফুর রহমান। পরে শনিবার দুপুরে শিল্পমন্ত্রী রাজশাহী সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কাজ এর উদ্বোধন করেন।

শিল্পমন্ত্রী বলেন, চলতি মৌসুমে রাজশাহী সুগার মিলসের আওতায় ৪ হাজার ৩৬ হাজার হেক্টর জমিতে উন্নত মানের আখ চাষ হয়েছে। এ পরিমাণ জমি থেকে ৩ হাজার ২৫০ মণ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আগামী মৌসুমে রাজশাহী সুগার মিল আওতায় ৬ হাজার ৫৫০ একর জমিতে আখ চাষের আগাম লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখ চাষ সফল হলে আখ সঙ্কটে চিনিকলগুলো আর বন্ধ হবে না।

শিল্পমন্ত্রী আরও বলেন, চিনিকলগুলো আধুনিকায়নে ৫ বছর লাগবে। একটা নির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে কলগুলো আধুনিকায়ন হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আমাদের প্রধান লক্ষ্য দেশের চিনিকলগুলো যেন আর ক্ষতির মুখ না দেখে এবং আগামী ৫ বছরে এই কলগুলো লাভের মুখ দেখবে। সরকার আখ চাষ বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া হচ্ছে।

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাসার, আখচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুর রহমান প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT