Monday 26 October 2026,

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রকাশিত : 09:39 PM, 17 June 2023 Saturday 197 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল ছাড়েন। এর কিছু সময় পর তিনি বাসায় পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি টেলিফোনে জানান, চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে এরপর পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

৭৮ বয়সি খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT