শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

প্রকাশিত : ০৬:৪০ পূর্বাহ্ণ, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ১২২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সোমবার বিকালে মন্ত্রণালয়ে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তিনি দায়িত্ব ছাড়ার আগে এমবিবিএসসহ সব পরীক্ষার ফল প্রকাশ করে যান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) আলাউদ্দিন স্বপন জানান, চমেবি উপাচার্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তার ওপর রাজনৈতিক কোনো চাপ ছিল না বলে জানান এ কর্মকর্তা।

অধ্যাপক ডা. ইসমাইল খান ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসাবে নিয়োগ পান। এছাড়া তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসাবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT