শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন টিভির সম্প্রচার সাময়িক বন্ধ

প্রকাশিত : ০৮:৩২ পূর্বাহ্ণ, ২০ আগস্ট ২০২৪ মঙ্গলবার ১২৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির সম্প্রচার পঞ্চমবারের মতো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগেও চারবার গ্রিন টিভির সম্প্রচার বন্ধ করেছিল বিএসসিএল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্র“তি দেওয়ায় সেবা কার্যক্রম আবার চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানায়, সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য পাঠানো নোটিশগুলোর শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব বকেয়া পরিশোধ করলে গ্রিন টিভিকে আবারও সম্প্রচার সেবা দেওয়া হবে। না হলে বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেবে বিএসসিএল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে টিআরপি সেবা গ্রহণের চুক্তি অনুযায়ী বিল পরিশোধ না করায় মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএসসিএল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT